দৈনিক আলোকিত সলঙ্গা

জয়পুরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত ২০টি অ্যাপসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও এক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনট পূর্ব নোয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।

বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা-পাকড়তলী পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানাসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পলাতক সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায়

 মামলা করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত ২০টি অ্যাপসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের আরও এক সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনট পূর্ব নোয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।

বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা-পাকড়তলী পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবির এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এএসআই মো. মাসুদ রানাসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পলাতক সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পাঁচবিবি থানায়

 মামলা করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা