স্কুলের শিক্ষকদের কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। সরকারি এ নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও (মান্থলি পে-অর্ডার) বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।শনিবার নাটোরের লালপুর উপজেলার বরমহাটি স উচ্চ বিদ্যালয় এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষার্থীদের পড়াশোনা মূলত শ্রেণিকক্ষেই সম্পন্ন হতে হবে। কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট কোনো বিষয়ে দুর্বলতা বা অস্পষ্টতা থাকলে, তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগেই অতিরিক্ত ক্লাসের (স্পেশাল ক্লাস) ব্যবস্থা নিশ্চিত করতে হবে।পূর্ববর্তী সরকারের শিক্ষানীতির সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানের সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ শুরু করেছে এবং একই সাথে শিক্ষকদের পেশাগত জীবনমান ও মর্যাদা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এসব সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।অনুষ্ঠানগুলোতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#মোঃআইয়ুব আলী #
লালপুর সংবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন