দৈনিক আলোকিত সলঙ্গা

বগুড়ায় সাংবাদিক কে হুমকি, মারধর ও অপহরণের চেষ্টা.

ফোনে হুমকি, অপহরণ করে হত্যার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী আলমাস ইসলাম সাগর।

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৯ জুন ২০২৬ তারিখে বগুড়ার খান্দার বাজার মোড়ে দুপুর আনুমানিক ১২টা ৩৪ মিনিটের দিকে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

আলমাস ইসলাম সাগরের দাবি, অভিযুক্তদের মধ্যে একজনের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। তবে তিনি কৌশলে ওই পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

তিনি জানান, এ ঘটনার পর থেকে তিনি নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তার অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের অপমানজনক ও বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে।

ভুক্তভোগী বলেন, “ঘটনার প্রকৃত তথ্য না জেনে অনেকে মন্তব্য করছেন, যা আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখানে একজন মানুষের নিরাপত্তার বিষয় জড়িত, তাই সবাইকে সত্যতা যাচাই করে কথা বলার অনুরোধ করছি।”

তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বগুড়ায় সাংবাদিক কে হুমকি, মারধর ও অপহরণের চেষ্টা.

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা