বগুড়া মহানগরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১৫ জুন) বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে সুইপার কলোনী, চকসূত্রাপুর হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
শ্রী মঙ্গল হরিজন (৩৫), পিতা: মৃত গয়া বাঁশফোড়, সেউজগাড়ী রেলকলোনী; মো. নাদিরুজ্জামান বাঁধন (২২), পিতা: মো. বজলুর রশিদ, ভাসুবিহার, শিবগঞ্জ; মো. নাজমুল ব্যাপারী (২৬), পিতা: ঠান্ডু ব্যাপারী, চর মধুপুর, সোনাতলা; মো. জিহাদ (২৪), পিতা: মো. ফারুক রহমান, কলিপাড়া, দুপচাঁচিয়া; মো. আলমগীর (৪০), পিতা: মো. জসিম, মালগ্রাম, বগুড়া শহর; মো. রুহেল (২৫), পিতা: মো. হোসেন আলী, রসুলপুর, দুপচাঁচিয়া; শ্রী দুর্জয় (২৪), পিতা: শ্রী দুলাল, আড়িয়া বাজার, শাজাহানপুর; এবং মো. নিয়াতুল ইসলাম নওসাত (৩৬), পিতা: মো. বশির উদ্দিন, জয়পুরপাড়া, বগুড়া শহর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১, ৪ ও ৫ নম্বর আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২, ৩, ৬, ৭ ও ৮ নম্বর আসামিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন