দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর শারীরিক খোঁজখবর নিলেন সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জের প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক, ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক চাঁদ তারা পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান বাবলুর শারীরিক খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র খ্যাত সাইদুর রহমান বাচ্চু।

বয়সজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়া সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবগত হন।

সাইদুর রহমান বাচ্চু সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, “সাংবাদিক আখতারুজ্জামান বাবলু দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে সিরাজগঞ্জের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার সুস্থতা কামনা করি এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।”

তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ, প্রয়োজনীয় ওষুধ সেবন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অসুস্থ এই প্রবীণ সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত সবাই আখতারুজ্জামান বাবলুর দ্রুত সুস্থতা কামনা করেন।

সাংবাদিক মহলে সাইদুর রহমান বাচ্চুর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। প্রবীণ সাংবাদিকের অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া এবং পাশে দাঁড়ানোর ঘটনাকে অনেকেই সম্মান ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

পরিশেষে, আখতারুজ্জামান বাবলুর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর শারীরিক খোঁজখবর নিলেন সাইদুর রহমান বাচ্চু।

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জের প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক, ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিক চাঁদ তারা পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান বাবলুর শারীরিক খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র খ্যাত সাইদুর রহমান বাচ্চু।

বয়সজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে পড়া সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি তার শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবগত হন।

সাইদুর রহমান বাচ্চু সাংবাদিক আখতারুজ্জামান বাবলুর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, “সাংবাদিক আখতারুজ্জামান বাবলু দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা করে সিরাজগঞ্জের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার সুস্থতা কামনা করি এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।”

তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ, প্রয়োজনীয় ওষুধ সেবন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অসুস্থ এই প্রবীণ সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত সবাই আখতারুজ্জামান বাবলুর দ্রুত সুস্থতা কামনা করেন।

সাংবাদিক মহলে সাইদুর রহমান বাচ্চুর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। প্রবীণ সাংবাদিকের অসুস্থতার সময়ে খোঁজখবর নেওয়া এবং পাশে দাঁড়ানোর ঘটনাকে অনেকেই সম্মান ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

পরিশেষে, আখতারুজ্জামান বাবলুর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা