দৈনিক আলোকিত সলঙ্গা

মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, ভাতিজার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ৩ চাচার বিরুদ্ধে

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং অস্বীকৃতি জানানোয় মেজো ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন স্বজনদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ফরহাদ আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি পূর্বে শাহজাদপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই ৩ চাচা আব্দুল খালেক, আনোয়ার হোসেন, মজিদ ও তাদের ছেলে পেলে সহ মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ ও ভয় ভিতি দেখাতে থাকে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা তুলে নিতে বলে। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গত ২৮ এ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মই ব্যবহার করে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে তালা ভেঙে ধান, সরিষা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

এদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার দাবি করে বলেন, ভুক্তভোগী পক্ষই তাদের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তবে এ বিষয়ে জানতে চাওয়া হয় তারা একা হয়ে আপনাদের সাথে কি ভাবে হামলা চালতে সাহস পায়, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের বক্তব্যে অসংগতি দেখা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি শাহজাদপুর আমলি আদালতে এটি মামলা দায়ের করেছেন ।

মামলা তুলে নিতে চাপ, অস্বীকৃতিতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আপন ৩ ভাইয়ের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, ভাতিজার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ৩ চাচার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

 সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং অস্বীকৃতি জানানোয় মেজো ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন স্বজনদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ফরহাদ আলীর ছেলে মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তিনি পূর্বে শাহজাদপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই ৩ চাচা আব্দুল খালেক, আনোয়ার হোসেন, মজিদ ও তাদের ছেলে পেলে সহ মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ ও ভয় ভিতি দেখাতে থাকে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা তুলে নিতে বলে। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গত ২৮ এ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মই ব্যবহার করে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে তালা ভেঙে ধান, সরিষা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।

এদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার দাবি করে বলেন, ভুক্তভোগী পক্ষই তাদের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তবে এ বিষয়ে জানতে চাওয়া হয় তারা একা হয়ে আপনাদের সাথে কি ভাবে হামলা চালতে সাহস পায়, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের বক্তব্যে অসংগতি দেখা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি শাহজাদপুর আমলি আদালতে এটি মামলা দায়ের করেছেন ।

মামলা তুলে নিতে চাপ, অস্বীকৃতিতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আপন ৩ ভাইয়ের বিরুদ্ধে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা