দৈনিক আলোকিত সলঙ্গা

আ’লীগের লকডাউন ঠেকাতে মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’কে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল)সহ আটটি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের কর্মীরা বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।” তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে থাকব, যেন কোনো অরাজকতা ছড়াতে না পারে।”

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বিবৃতিতে বলেন, “পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, ককটেল হামলা ও ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। এই শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”

ইসলামী আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়, “পতিত ফ্যাসিস্ট চক্র বিদেশে বসে দেশে সন্ত্রাস উসকে দিচ্ছে। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই সব রাজনৈতিক দলকে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।”

এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা রয়েছে। রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল না হয়, সে জন্য মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

আ’লীগের লকডাউন ঠেকাতে মাঠে থাকবে জামায়াতসহ ৮ দল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা