দৈনিক আলোকিত সলঙ্গা

সরকারের অনেক মুড সুইং হয়: হাসনাত আবদুল্লাহ।

দৈনিক আলোকিত সলঙ্গা হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের অনেক মুড সুইং হয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘আমাদের সরকারের অনেক মুড সুইং হয়। মানে সরকার আসলে কী চায়, সেটা বোঝা যায় না। হাসিনার সময় অন্তত বোঝা যেত যে, দিনশেষে সিদ্ধান্তটা কে নেয়, হাসিনার সময় দিনশেষে সব সিদ্ধান্ত হাসিনাই দিতেন, সবাই তার দৃষ্টি আকর্ষণ করত।’

রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন এই জায়গায় সিদ্ধান্তটা কার, আমার কাছে মনে হচ্ছে “সো মেনি গভমেন্ট” মানে আমি নিশ্চিত না। খুব শিগগিরই হয়তো বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বোঝায় কারা? এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আছে, যারা সরকারের সাথে থেকে আমাদের জন-আকাঙ্ক্ষা, রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকে সরকারকে দূরে সরিয়ে নিচ্ছে।’

হাসনাতের ভাষ্যমতে, ‘আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল জায়গাগুলো- বিচার বিভাগ স্বাধীনতা হওয়ার কথা ছিল, আমাদের সচিবালয়ে বড় ধরনের সংস্কার হওয়ার দরকার ছিল, পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল- এই সব জায়গা থেকে সরকার অনেক দূরে সরে গেছে। কারণ, সরকারের কাছে মনে হচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণ না করলে, সবকিছু মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করলে, সরকার চালানো যাবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি সেন্ট্রালাইজেশন ছিল, সবকিছু হাসিনাকেন্দ্রিক ছিল। এর চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না, তারপরও তিনি টিকে থাকতে পারেন নাই। এখন যদি সরকার মনে করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, সবকিছুর সমাধান একজনকে করতে হবে। এই জিনিসটা আমাদের জন্য ভালো লক্ষণ না।’

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সরকারের অনেক মুড সুইং হয়: হাসনাত আবদুল্লাহ।

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা