দৈনিক আলোকিত সলঙ্গা

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ।

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। 

দায়িত্ব গ্রহণের পর গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা। 

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’ একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।” 

এছাড়াও তিনি আশ্বাস দেন যে, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল “আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম” কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। 

দায়িত্ব গ্রহণের পর গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরদার করা, বিশেষত সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও প্রবাসীদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপন করা। 

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, “এমবিএফএ মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে যে কার্যক্রম পরিচালনা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’ একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।” 

এছাড়াও তিনি আশ্বাস দেন যে, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু-কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে এমবিএফএ-এর বাংলা স্কুল “আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম” কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করা হবে।

বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা