দৈনিক আলোকিত সলঙ্গা

বালিকা বধূ (নব রূপে) ----নুসরাত সিমা ​



বালিকা বধূ (নব রূপে)          ----নুসরাত সিমা   ​

বিয়ে হলো, বলা হলো না 'কবুল'

 সে কথা, কে শুনবে আজ, 

কার কাছেই  বা বলবো আমি... 

শৈশবের দিনগুলো কিভাবে হলো যে শেষ।


অচেনা মুখের ভীড়ে কাটে দীর্ঘ রাত,

ছোট্ট কাঁধে চেপে গেল গুরুতর ভার।


বুঝলো না সে তো, কী হারালো আজ,

সবেতেই যেন এক বিষাদের সাজ।


​আঁচলে জড়ানো সেই নতুন শাড়িখানি,

শতদলে যেন বিষাদেরই বাণী।


ফ্রক ছেড়ে শাড়ি, সে তো পরবে না আর,

শুধু দু'হাতে মুছে গিয়েছে তার চোখের জল। 


সে তো চায় হেসে ছুটোছুটি করতে,

বইয়ের পাতায় অক্ষর চিনতে।

তবে কেন সাজালো সবাই মিলে বউ?


ভয়ে কাঁপে বুক, এ কেমন ঢেউ!

​বড়দের ভিড়ে আজ সব ঢাকা-ঢাকি,

লজ্জা-ভয় চেপে ধরেছে তার আঁখি।


নকল হাসির আড়ালে মুখখানি ম্লান,

হৃদয়ে বাজছে শুধু এক বিষণ্ণতার তান।


নিথর, নিস্তব্ধ সে, দেয়ালের মতো,

না জানি আজ কী হবে? কী হবেই বা এই রাতে। 


এ জীবন কোথায় আজ নেবে তার বাঁক,

ছোট্ট মনে শুধু বাজে ভবিষ্যতের ডাক।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬


বালিকা বধূ (নব রূপে) ----নুসরাত সিমা ​

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

বিয়ে হলো, বলা হলো না 'কবুল'

 সে কথা, কে শুনবে আজ, 

কার কাছেই  বা বলবো আমি... 

শৈশবের দিনগুলো কিভাবে হলো যে শেষ।


অচেনা মুখের ভীড়ে কাটে দীর্ঘ রাত,

ছোট্ট কাঁধে চেপে গেল গুরুতর ভার।


বুঝলো না সে তো, কী হারালো আজ,

সবেতেই যেন এক বিষাদের সাজ।


​আঁচলে জড়ানো সেই নতুন শাড়িখানি,

শতদলে যেন বিষাদেরই বাণী।


ফ্রক ছেড়ে শাড়ি, সে তো পরবে না আর,

শুধু দু'হাতে মুছে গিয়েছে তার চোখের জল। 


সে তো চায় হেসে ছুটোছুটি করতে,

বইয়ের পাতায় অক্ষর চিনতে।

তবে কেন সাজালো সবাই মিলে বউ?


ভয়ে কাঁপে বুক, এ কেমন ঢেউ!

​বড়দের ভিড়ে আজ সব ঢাকা-ঢাকি,

লজ্জা-ভয় চেপে ধরেছে তার আঁখি।


নকল হাসির আড়ালে মুখখানি ম্লান,

হৃদয়ে বাজছে শুধু এক বিষণ্ণতার তান।


নিথর, নিস্তব্ধ সে, দেয়ালের মতো,

না জানি আজ কী হবে? কী হবেই বা এই রাতে। 


এ জীবন কোথায় আজ নেবে তার বাঁক,

ছোট্ট মনে শুধু বাজে ভবিষ্যতের ডাক।


দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা