দৈনিক আলোকিত সলঙ্গা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও  বিআরটিএ আয়োজনে  গতকাল (২৩ অক্টোবর) বৃহস্পতি দুপুর ১২ ঘটিকায়  জেলা প্রশাসক কার্যালয় কনফারেন্স রুমে সড়ক দূর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের চেক হস্তান্তর অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  আনিসুর রহমান।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জি:) শাহজামান হক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব)  জনাব আবু মমতাজ সাদ  উদ্দিন আহমেদ।  প্রধান অতিথির বক্তব্যে জানা যায় ,  নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। 

সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।  

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন   চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুল মাতিন,জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, বিআরটিএ মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, বিআরটিএ মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু হুজাইফা প্রমুখ। 

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত  ১৬ জন পরিবারের  মধ্যে  এক এক করে প্রতি পরিবারের মাঝে পাঁচ লক্ষ করে টাকার চেক  হাতে তুলে দেন। নিহত গুলোর নাম হল: ইসমাইল আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর, তহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, আজগার আলী, গোমস্তাপুর, ইসমাইল হোসেন, গোমস্তাপুর, কামরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর, সাবিকুন নাহার সোনা, চাঁপাইনবাবগঞ্জ সদর, আশানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজ্জাক আলী খুদু, শিবগঞ্জ, জামিরুল হক, শিবগঞ্জ, ফানু, শিবগঞ্জ, সাদ্দাম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর, শরিফ হারুন, কাবীর হুসেন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত (নিহত) পরিবারের মাঝে চেক হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা