১১দলীয় ঐক্যের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতারও তীব্র প্রতিবাদ জানানো হয় কর্মসূচি থেকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬ইং) বিকাল ৪টার দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা'র উদ্যোগে শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ শাহীনুর আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা ৭দফা দাবি বাস্তবায়ন, সন্ত্রাস-নৈরাজ্য বন্ধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন