দৈনিক আলোকিত সলঙ্গা

ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা

  ডুমুরিয়া (খুলনা) নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। দু-একদিন দাম কিছুটা কম থাকলেও পরক্ষণেই তা আবার বেড়ে যাচ্ছে। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা নাগালের মধ্যে ছিল, তবে গত শুক্রবার থেকে তা আবারও বাড়তে শুরু করেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী। যে গাজর কদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজি ছিল, সেটি এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাধারণ মানুষ বলছেন, মূল্যবৃদ্ধির এই প্রতিযোগিতায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ-মাংসের বাজারে যে আগুন লেগেছে, সেখানে তো যাওয়াই যায় না; এখন সবজির বাজারেও একই অবস্থা। ফলে নিম্ন ও মধ্যবিত্তদের এখন ডিম আর আলুর ওপরই নির্ভর করতে হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলনার ডুমুরিয়া বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০-১০০ টাকা, শিম ৬০-৭০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৬০-৭০ টাকা, বরবটি ৬০ টাকা, ঝিঙা ৭০ টাকা এবং চিচিঙ্গা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি কাঁচা মরিচ ১০০ টাকা ও হাইব্রিড ১০০ টাকা কেজি, শসা ৬০-৭০ টাকা এবং গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কম ছিল।

এদিকে প্রতি পিস ফুলকপি ৬০-৭০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক ১৫ টাকা আঁটি, কলমিশাক ২০ টাকা এবং পুঁইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে লাল ডিম ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের বাজারে গিয়ে দেখা যায়, রুই মাছ ৩০০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডুমুরিয়া বাজারে আসা ক্রেতা সুলতান গাজী বলেন, "গরিবের জন্য বাজার করা এখন খুব কঠিন হয়ে পড়ছে। মাছ-মাংস খাওয়া তো দূরের কথা, একদিন খেতে চাইলে এক মাস আগে থেকে টাকা জমাতে হয়। আমরা যে ডিম ভাজি আর সবজি দিয়ে ভাত খাব, সেই পথও বন্ধ হওয়ার জোগাড়। ডিমের ডজন প্রায় ১৫০ টাকা। ৫০০ টাকা নিয়ে বাজারে এলে এক ডজন ডিম আর দু-একটি সবজি কিনলেই টাকা শেষ। আমাদের মতো গরিব মানুষ কী খাবে তাহলে?"

শাহজাহান খান নামের আরেক ক্রেতা আক্ষেপ করে বলেন, "মাছ-মাংসের বাজারে এখন আর আমাদের মতো মানুষ যেতে পারে না। সপ্তাহে তো দূরের কথা, মাসেও একবার জোটে না। ঘুরেফিরে সেই ডিম আর আলুই খেতে হচ্ছে। আমাদের আয় কম, এভাবেই হয়তো বাঁচতে হবে।"

গৃহিণী নিলুফা ইয়াসমিন বলেন, "কয়েকদিন সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম, কিন্তু আবারও দাম বাড়া শুরু করেছে। ১০০ টাকার কাঁচা মরিচ, এখন ৭০ টাকাবেগুন, শিম, গাজর, শসা—সবকিছুরই দাম বাড়তি। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো হিসাব মেলাতে পারছি না।"

দাম বাড়ার কারণ হিসেবে টিপনা নতুন রাস্তা বাজারের সবজি বিক্রেতা কাওছার বলেন, "সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমাদেরই বেশি দামে কিনতে হচ্ছে, তাই কিছু করার নেই। সরবরাহ কম এবং গত দুই দিনের বৃষ্টির কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।" আরেক বিক্রেতা আব্দুল হামিদও একই কথা জানান।

অন্যদিকে মাছ ব্যবসায়ী সালাম বলেন, "মাছের বাজার বেশ চড়া। তেলাপিয়া, পাঙাশ ও ছোট রুই মাছও ২২০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে কোনো মাছের দামই এখন কমতির দিকে নেই।"

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় মাছ-মাংস ছোঁয়া দায়, সবজির চড়া দামেও দিশেহারা নিম্নবিত্তরা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা