দৈনিক আলোকিত সলঙ্গা

সন্ত্রাস ও নাশকতা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ, জনগণ দাঁতভাঙা জবাব দেবে ~ আজিজুল বারী হেলাল

 খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।  

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে জিম্মি করার দিন শেষ হয়ে গেছে। দেশের কোথাও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারী যেন আইনের আওতার বাইরে থাকতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে কিংবা মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দিন শেষ। দেশের জনগণ এসব অপচেষ্টার দাঁতভাঙা জবাব দেবে।

এস কে আজিজুল বারী হেলাল আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষ হত্যার রাজনীতিতে লিপ্ত রয়েছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যখন কাজ করে যাচ্ছে, ঠিক তখনই  দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের ঐক্য ও সচেতনতার কাছে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি বলেন, দেশের মানুষ আর আগুন-সন্ত্রাস, ভয়ভীতি কিংবা অরাজকতার রাজনীতি দেখতে চায় না। তারা চায় শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন। মানুষের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাবে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলা করে একটি শান্তিপূর্ণ, নিরাপদ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। তিনি ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে খুলনার তেরখাদা উপজেলার  মধুপুর ইউনিয়নের কোলা  বাজার চত্ত্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে  আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।  তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু।  

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়ামিন শেখের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,  বিএনপি নেতা মোঃ রবিউল হোসেন,  মোঃ ইকরাম হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, মোল্যা হুমায়ুন কবির,মোঃ মিল্টন মুন্সী, উপজেলা যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো। সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও নাশকতা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ, জনগণ দাঁতভাঙা জবাব দেবে ~ আজিজুল বারী হেলাল

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা