দৈনিক আলোকিত সলঙ্গা

সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আফছার উদ্দিন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: আফছার উদ্দিন তাঁর উত্তোলনকৃত দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে  উল্লাপাড়া-সলঙ্গার সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের কাছে তিনি মনোনয়ন ফরমটি দাখিল করেন।

এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ-সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মো: আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আফছার উদ্দিন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: আফছার উদ্দিন তাঁর উত্তোলনকৃত দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আজ বুধবার দুপুরে  উল্লাপাড়া-সলঙ্গার সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নির্দেশনায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারের কাছে তিনি মনোনয়ন ফরমটি দাখিল করেন।

এ সময় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে আগত বিএনপির সাবেক সিনিয়র নেতৃবৃন্দ-সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মো: আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা