দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে ‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবাঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবাঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ  অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ নভেম্বর ২০২৬খ্রি.) সিরাজগঞ্জ  জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র আয়োজনে এবং এসকেএস ফাউন্ডেশন ও FANSA Bangladesh এর সহযোগিতায় -

। সংলাপে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন-সুবিধার বর্তমান অবস্থা, প্রতিবন্ধকতা এবং সবার জন্য স্যানিটেশন-সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ  নুরুল আমিন। এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং উপপরিচালক কাজী মাসুদুজ্জামান এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রফিক,  জেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাবিন হোসেন, সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধি ওমর ফারুক রাব্বি।  বক্তারা প্রান্তিক ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন-সুবিধা সহজলভ্য করা এবং সবার জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন-সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবাঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে ‘সার্বজনীন স্যানিটেশন পরিষেবাঃ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপ  অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ নভেম্বর ২০২৬খ্রি.) সিরাজগঞ্জ  জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র আয়োজনে এবং এসকেএস ফাউন্ডেশন ও FANSA Bangladesh এর সহযোগিতায় -

। সংলাপে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন-সুবিধার বর্তমান অবস্থা, প্রতিবন্ধকতা এবং সবার জন্য স্যানিটেশন-সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ  নুরুল আমিন। এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং উপপরিচালক কাজী মাসুদুজ্জামান এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রফিক,  জেলা সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাবিন হোসেন, সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ বর্মন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতিনিধি ওমর ফারুক রাব্বি।  বক্তারা প্রান্তিক ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নিরাপদ স্যানিটেশন-সুবিধা সহজলভ্য করা এবং সবার জন্য স্বাস্থ্য ও স্যানিটেশন-সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা