দৈনিক আলোকিত সলঙ্গা

শ্রীপুরে ভোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল বি.এ।

গাজীপুরের শ্রীপুরে, গাজীপুর জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ, এবং নেতৃত্ব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

(২৩'শে নভেম্বর ২০২৬) সোমবার, ভোর ৬:টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তায় এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, সকাল ৬:টা থেকে ৬:টা ২৫:মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় আব্দুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ভোরের ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রীপুরে ভোরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল বি.এ।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে, গাজীপুর জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ, এবং নেতৃত্ব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

(২৩'শে নভেম্বর ২০২৬) সোমবার, ভোর ৬:টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তায় এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, সকাল ৬:টা থেকে ৬:টা ২৫:মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় আব্দুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ভোরের ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা