দৈনিক আলোকিত সলঙ্গা

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে শ্রীপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধ এবং শরীরে ডায়াবেটিসের ধরন নির্ণয়  করে চিকিৎসা সেবা নিতে হবে। মানুষের শরীরে ডায়াবেটিসের ধরন নির্ধারণের পর সঠিক চিকিৎসা নিলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু  এমপি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে। তিনি আরও বলেন,টেনশন এবং খাদ্যাভ্যাসের নানা রকম অনিয়ম থেকে এ রোগের উৎপত্তি। তাই ডায়াবেটিস প্রতিরোধের সচেতনতার কোন বিকল্প নেই।

শনিবার(১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, শ্রীপুর পৌর বিএনপি আহবায়ক সদস্য শাহজাহান সজল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি  ডা. অরুণ চন্দ্র বসাক।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে শ্রীপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এমপি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধ এবং শরীরে ডায়াবেটিসের ধরন নির্ণয়  করে চিকিৎসা সেবা নিতে হবে। মানুষের শরীরে ডায়াবেটিসের ধরন নির্ধারণের পর সঠিক চিকিৎসা নিলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু  এমপি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে। তিনি আরও বলেন,টেনশন এবং খাদ্যাভ্যাসের নানা রকম অনিয়ম থেকে এ রোগের উৎপত্তি। তাই ডায়াবেটিস প্রতিরোধের সচেতনতার কোন বিকল্প নেই।

শনিবার(১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, শ্রীপুর পৌর বিএনপি আহবায়ক সদস্য শাহজাহান সজল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি  ডা. অরুণ চন্দ্র বসাক।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা