দৈনিক আলোকিত সলঙ্গা

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের মাঝে একটি করে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, "কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।" এয়ার ফ্লো মেশিনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, "এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘকাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে একদিকে পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরা বাজারে এর ন্যায্য দাম পাবেন। এই পদ্ধতি বাজারে পেঁয়াজের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।"

এছাড়াও চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই দিনে সার ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।" এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ  অফিসার শুভ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম।  

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক সহ প্রমুখ। এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা