দৈনিক আলোকিত সলঙ্গা

ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে ডাকাতি : তিন লাখ টাকার মালামাল লুট

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার প্রত্যন্ত এলাকায় এক কৃষকের বাড়িতে মুখোশ ধারীরা ডাকাতদল  অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার সহ প্রায় তিনলাখ টাকার মালামাল  ডাকাতি করে নিয়ে গেছে।  মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে । এরপর বাড়িতে থাকা নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা,একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন ও একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, ডাকাতদল তাদেরকে ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) মুখে জিম্মি করে নগদ ১ হাজার টাকা, সোনা, রুপা, তিনটি মোবাইল ফোনসহ জিনিসপত্র নিয়ে যায়। তারা সবাই মুখোশ পড়ে ছিল।খানমরিচ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, রাতের আধারে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা গহনাপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারকে তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, সেখানে ৪/৫ জন লোক জোরপূর্বক কিছু টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। এটা ডাকাতি না, দস্যুতার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে ডাকাতি : তিন লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার প্রত্যন্ত এলাকায় এক কৃষকের বাড়িতে মুখোশ ধারীরা ডাকাতদল  অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলংকার সহ প্রায় তিনলাখ টাকার মালামাল  ডাকাতি করে নিয়ে গেছে।  মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গোবিন্দপুর দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতদল পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে । এরপর বাড়িতে থাকা নগদ ১ হাজার টাকা, ১৪ আনা স্বর্ণালঙ্কার, ৯ ভরি রুপার গহনা,একটি টেলিভিশন, ৩টি মোবাইল ফোন ও একটি টেবিল ফ্যান লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী কৃষক আব্দুল মালেক জানান, ডাকাতদল তাদেরকে ধারালো অস্ত্রের (বড় হাসুয়া) মুখে জিম্মি করে নগদ ১ হাজার টাকা, সোনা, রুপা, তিনটি মোবাইল ফোনসহ জিনিসপত্র নিয়ে যায়। তারা সবাই মুখোশ পড়ে ছিল।খানমরিচ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু জানান, রাতের আধারে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা গহনাপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারকে তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, সেখানে ৪/৫ জন লোক জোরপূর্বক কিছু টাকা, স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে গেছে। এটা ডাকাতি না, দস্যুতার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা