সুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর জাল,সরকারি বরাদ্দের টাকা,উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং বিদ্যালয়ের বিভিন্ন খাতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ও জামায়াত নেতা আলী হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্তে গিয়ে অভিযুক্ত আলী হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাননি তদন্ত কর্মকর্তা।
বুধবার(১১ নভেম্বর)উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের নির্দেশে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে তদন্তে যান সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান। তবে অভিযুক্ত ব্যক্তি্ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূইয়া ও অভিযুক্ত জামায়াত নেতা আলী হোসেনকে আগে জানানো হলেও তদন্তে গিয়ে তাদের পাননি তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান।
এদিকে অভিযুক্ত আলী হোসেন দাবি করেছেন যিনি তদন্ত করতে গিয়েছেন,বিধি অনুযায়ী তাঁর এ তদন্ত করার এখতিয়ার নেই।
এর আগে গত ৫ অক্টোবর অর্থ আত্মসাৎ ও পুরোনো রশিদ গোপন, অর্থ আত্মসাৎ করাসহ একাধিক অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো.শাহীন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগেও অধ্যক্ষ শাহীন উদ্দিন লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্ট ও উপজেলা জামায়াত সেক্রেটারি আলী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন।
গত ৭ নভেম্বর আলী হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি,সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ ও বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন প্রাতিষ্ঠানটির সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ মো.শাহীন উদ্দিন।
লিখিত অভিযোগে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ৩১ অক্টোবর বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুনকে বিদ্যালয়ে আসতে কিংবা পরিচালনা পর্ষদের কোনো সভায় অংশ নিতে দেখেননি। অথচ তাঁদের অনুপস্থিতিতেই স্বাক্ষর জাল করে বিভিন্ন সভার কার্যবিবরণীতে উপস্থিতি দেখানো হয়েছে। এসব কার্যবিবরণী আলী হোসেন নিজ হাতে লিখেছেন বলেও অভিযোগে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়,সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া আলী হোসেনের আপন মামা এবং সংরক্ষিত মহিলা সদস্য জবেদা খাতুন তাঁর আপন বোন।
অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের রেজুলেশন বই ও সংশ্লিষ্ট কাগজপত্র আগে অফিস সহকারী সুমন মিয়ার কাছে সংরক্ষিত থাকত।পরে অধ্যক্ষ নিজের কক্ষের আলমারিতে রেজুলেশন বইগুলো দেখতে পান। সেখানে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সভাপতি ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বাক্ষর পাওয়া যায়। অধ্যক্ষের দাবি,জবেদা খাতুনের স্বাক্ষর তাঁর সামনে উপস্থাপন করা হলে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি যাচাই করা সম্ভব হবে।
এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগও করেছেন অধ্যক্ষ। তাঁর অভিযোগ,স্বাক্ষর জাল করে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যয়ন নেওয়া হয়।পরে ধর্মপাশা হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে বরাদ্দের টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। অফিস সহকারী সুমন মিয়াকে দিয়ে পুরো টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ-সংক্রান্ত কাগজপত্র ধর্মপাশা হিসাবরক্ষণ কার্যালয় ও মধ্যনগর ইউএনও কার্যালয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যালয়ের অফিস সহকারী সুমন মিয়া। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন স্যারের নির্দেশে ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিস থেকে ৫০ হাজার টাকার বিপরীতে ভ্যাট বাদ দিয়ে ৪৫ হাজার টাকা উত্তোলন করেছিলাম। ওই টাকা থেকে শাহীন স্যারের নির্দেশে আলী হোসেন স্যারকে ১০ হাজার টাকা দিই। বাকি টাকা আমার সামনেই স্কয়ার সায়েন্টিফিক কোম্পানির প্রতিনিধির কাছে হস্তান্তর করেন বিদ্যালয়টির অধ্যক্ষ ।স্কয়ার সায়েন্টিফিক কোম্পানী থেকে ক্রয় করা সরঞ্জামগুলো এখনো প্রতিষ্ঠানে সংরক্ষিত রয়েছে।’
এ দিকে বিদ্যালয়ের সভাপতি প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে আসেন না এবং পরিচালনা পর্ষদের সভায়ও অংশ নেন না বলে অভিযোগ করেছেন অধ্যক্ষ। সরাসরি সভায় উপস্থিত না থেকে কোনো শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের মতো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে,বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির চাবি নিজের কাছে থাকার কথা উল্লেখ করে অধ্যক্ষ অভিযোগ করেন,নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে আলী হোসেন অবৈধভাবে আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও কাগজপত্র সরিয়ে ফেলেছেন।
অধ্যক্ষ মো.শাহীন উদ্দিন বলেন,বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অভিযুক্ত জামায়াত নেতা আলী হোসেন বলেন,যিনি তদন্ত করতে এসেছেন, বিধি অনুযায়ী তাঁর এ তদন্ত করার এখতিয়ার নেই। বিগত অভিযোগের বিষয়ে কিছু দিন আগে অর্থ আত্মসাৎ এর ব্যাংক লেনদেনের সততা মিলে। অত্র প্রতিষ্ঠানের একাউন্ট থেকে তিনার নিজের ব্যাক্তিগত একাউন্টে উপবৃত্তির অর্থ লেনদেনের কথা শিকার করেন। তিনি আরো বলেন ট্রাস্টের অর্থ লেনদেনের বিষয়ে গবর্নিং বডির সভাপতি ও পরিচালনা পরিষদ হিসাব নিবে। অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তদন্তের দিন উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন ।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।তদন্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি অভিযোগের তদন্ত করতে বিদ্যালয়ে গিয়েছিলেন। তবে সেখানে অভিযুক্ত আলী হোসেন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে পাওয়া যায়নি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খুব শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)জনি রায় বলেন,‘সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আমার প্রতিনিধি হিসেবে তদন্তে পাঠিয়েছি। যেহেতু অভিযোগটি আমার বরাবর দেওয়া হয়েছে,সে ক্ষেত্রে আমি চাইলে যেকোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে পারি। তিনি আরো বলেন তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
১১/১১/২০২৬
আসরাফ উদ্দিন হিল্লোল
০১৭১৬৬৬৭৪৭৭

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন