শেখ মোঃ হুমায়ুন কবির
উপদেষ্টা- দৈনিক আলোকিত সলঙ্গা
দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.), কেন্দ্রিয় কমিটি
সত্য তুলে ধরতে আপসহীন- দৈনিক আলোকিত সলঙ্গা
আজকের বিশ্ব তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের বিশ্ব। প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির সাথে সাথে সংবাদ পরিবেশন ও যোগাযোগের মাধ্যমে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের মধ্য দিয়েই গণমাধ্যমের সামনে তৈরি হয়েছে এক বিরাট চ্যালেঞ্জ- তথ্যের সত্যতা রক্ষা এবং অসত্যের ভিড়ে সত্যকে প্রতিষ্ঠা করা।
সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে কোনো ঘটনা ঘটার কয়েক মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে ঠিকই, তবে একই সঙ্গে ভুয়া খবর (Fake News) ও গুজবের ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এমন এক বাস্তবতায় পেশাদার সাংবাদিকতার গুরুত্ব কমেনি, বরং বহুগুণে বৃদ্ধি পেয়েছে। জনগণ আজ কেবল সংবাদের পেছনে ছোটেন না, তারা খোঁজেন সত্যতা ও নির্ভরযোগ্যতা।
বিগত ০৩ বছর ধরে দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে। 'তারুণ্যের ভাবনা ও গণমানুষের অধিকার'কে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতাকে সর্বাগ্রে স্থান দিয়েছে। সাংবাদিকতার মূল নীতি-নিরপেক্ষতা, সাহসিকতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে পথচলা সহজ ছিল না, কিন্তু দৈনিক আলোকিত সলঙ্গা পরিবার সেই কঠিন পথকে সহজ করেছে তাদের একাগ্রতা দিয়ে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এবং গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতায় আমি দেখেছি, তরুণ সাংবাদিকদের মেধা বিকাশ ও পেশাদারিত্ব সৃষ্টিতে দৈনিক আলোকিত সলঙ্গা এক বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আরও আধুনিক ও অনুসন্ধানমূলক সাংবাদিকতায় দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ নেতৃত্ব দেবে বলে আমি মনে করি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি বিনম্র শ্রদ্ধা জানাই সেইসব বীর সাংবাদিকদের প্রতি, যারা অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য প্রকাশে অনড় থেকেছেন। আসুন, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে রক্ষা করি এবং সত্য ৩০ ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকি।
দৈনিক আলোকিত সলঙ্গা নিউজ-এর জয় হোক, তারুণ্যের জয় হোক।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন