ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে গালাগাল, পেশাগত কাজে ব্যবহৃত ট্রাইপড ভাঙচুর ও হেনস্তার প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির পাশাপাশি চিত্রনায়িকা পরীমনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় দোহার উপজেলার কালেমা চত্বরে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের সঙ্গে এমন অশোভন আচরণ, গালাগাল ও তাঁর ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুরের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার এবং বিনয়ী ও পেশাদার একজন সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে প্রকাশ্যে তাঁকে অপদস্থ করা হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তাঁরা।
এ সময় দোহার উপজেলার সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সমকালের দোহার উপজেলা প্রতিনিধি গোলাম টিপু, ডেইলি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জার্নালিস্ট ও এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার শামীম আরমান, কালবেলার সাংবাদিক নুরুল ইসলাম তানিম, দোহার বার্তা২৪ ও দৈনিক সকালের খবরের তানজিম ইসলাম, কালের বার্তার শাহাদাৎ হোসেন, প্রিয়বাংলার সাংবাদিক বিল্লাল, ডিএন টাইমসের ফাহিম, দোহার ইনসাইটের তামিম এবং ইছামতীর মোস্তফা কুদ্দুসসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন