দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)-এর শুভ উদ্বোধন

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই প্রত্যয়কে সামনে রেখে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী, এমপি  তারেক রহমান,  দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’-এর শুভ উদ্বোধন করেন। 

এ উপলক্ষ্যে-সারাদেশের ন্যায় 

 বৃহস্পতিবার (৫নভেম্বর,-২০২৬) বিকেল ৩ টায় 

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সিরাজগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে,  ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম। এসময়ে  অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদ সিরাজগঞ্জের প্রধান নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ক্রীড়া অফিসার ম নুরে এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, শিক্ষা অফিসারগণ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবকগণ, সুধীজন, সাংবাদিকগণ  এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা।  প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলার উদ্বোধন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর  তায়কান্দো প্রদর্শনী, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ক্রীড়াকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার একটি সময়োপযোগী উদ্যোগ।

আমাদের বিশ্বাস, মেধা ও প্রতিভার যথাযথ পরিচর্যার মাধ্যমে আজকের শিশু-কিশোররাই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশের জন্য বয়ে আনবে আন্তর্জাতিক সম্মান ও গৌরব।

সিরাজগঞ্জ সদর উপজেলার প্রতিভাবান শিশু-কিশোর-কিশোরীদের এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয় । পাশাপাশি সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’ সফল ও সার্থক হোক-এই প্রত্যাশা। খেলাধুলায় গড়ি সুস্থ প্রজন্ম, ক্রীড়ায় এগিয়ে যাক বাংলাদেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)-এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা