দৈনিক আলোকিত সলঙ্গা

ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভা

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ড. মোছাঃ হালিমা খানমের সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য সেবার মান মাঠ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন, পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর ও চাটমোহর)আসনের মাননীয় সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অবঃ অধ্যাপক মাওলানা মো. আলী আছগার।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ড. মাওলানা মোঃ মহির উদ্দিন, উপজেলা শাখা নায়েবে আমির মোঃ মুজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে জামায়াত-সমর্থিত প্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অবঃ অধ্যক্ষ হালিম মজহার নূরসহ সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা সভায় অংশ নেন।

সমন্বয় সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের অর্জিত লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং জনসাধারণের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় মাঠ পর্যায়ে সেবারমান অর্জনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ড. মোছাঃ হালিমা খানমের সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য সেবার মান মাঠ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন, পাবনা-৩ (ভাঙ্গুড়া-ফরিদপুর ও চাটমোহর)আসনের মাননীয় সংসদ সদস্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অবঃ অধ্যাপক মাওলানা মো. আলী আছগার।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ড. মাওলানা মোঃ মহির উদ্দিন, উপজেলা শাখা নায়েবে আমির মোঃ মুজিবুর রহমান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে জামায়াত-সমর্থিত প্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অবঃ অধ্যক্ষ হালিম মজহার নূরসহ সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা সভায় অংশ নেন।

সমন্বয় সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের অর্জিত লক্ষ্যমাত্রা পর্যালোচনা এবং জনসাধারণের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা