শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল একটি সার্টিফিকেট অর্জন নয়, বরং শিক্ষার মাধ্যমে কতটা দক্ষতা অর্জন করা গেল, সেটিই গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক করার বিষয়ে সরকার কাজ করছে, যাতে শিক্ষাজীবন শেষ করে কাউকে বেকার বসে থাকতে না হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই দেশের মানুষের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে ভাবছেন। শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন