সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটন এবং অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখায় অক্টোবর ২০২৬ মাসের ‘বেস্ট এডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ পেয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
তবে সিআইডিতে একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, অপরাধ দমনে আগাম উদ্যোগ এবং দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন