দৈনিক আলোকিত সলঙ্গা

রায়গঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে খোঁজ খবর এবং শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

সরকারি-বেসরকারি উন্নয়ন উদ্যোগের সমন্বয়ে প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যাশা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়  সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন।  রায়গঞ্জ উপজেলায় সরকারি টিআর ও কাবিখা প্রকল্প, দু'টি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জানার জন্য সরেজমিনে পরিদর্শন করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬ খ্রি.) রায়গঞ্জ উপজেলার  নিমগাছি বাজার এলাকায়  ব্র্যাক অফিসের আওতাধীন ব্র্যাক  আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি'র সদস্যদের বাড়ি ও ব্র্যাক এলাকা অফিস পরিদর্শন করা হয় । পরে  গুড নেইবারস  অফিসে গিয়ে কোমলমতি  শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)  মোঃ শাহাদাত হুসেইন  এবং সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ  আনিসুর রহমান,এনজিও ফেডারেশন  সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি ও ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ । 

মাঠপর্যায়ে ব্র্যাকের ইউপিজি সদস্যদের জীবনমানের পরিবর্তন, আর্থসামাজিক অগ্রগতি ও স্বাবলম্বী হয়ে ওঠার গল্প প্রত্যক্ষ করা ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন  উল্লেখ করেন, ইউপিজি কর্মসূচি'র কার্যকর কৌশল ও অভিজ্ঞতা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগানো যেতে পারে। টেকসই উন্নয়ন শুধু কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণই পারে প্রান্তিক মানুষের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে খোঁজ খবর এবং শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি-বেসরকারি উন্নয়ন উদ্যোগের সমন্বয়ে প্রান্তিক মানুষের জীবনমান পরিবর্তনের প্রত্যাশা। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়  সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন।  রায়গঞ্জ উপজেলায় সরকারি টিআর ও কাবিখা প্রকল্প, দু'টি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান ও উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জানার জন্য সরেজমিনে পরিদর্শন করা হয়। 

মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬ খ্রি.) রায়গঞ্জ উপজেলার  নিমগাছি বাজার এলাকায়  ব্র্যাক অফিসের আওতাধীন ব্র্যাক  আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি'র সদস্যদের বাড়ি ও ব্র্যাক এলাকা অফিস পরিদর্শন করা হয় । পরে  গুড নেইবারস  অফিসে গিয়ে কোমলমতি  শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম করা হয়।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)  মোঃ শাহাদাত হুসেইন  এবং সিরাজগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনাবিদ  আনিসুর রহমান,এনজিও ফেডারেশন  সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি ও ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রমুখ । 

মাঠপর্যায়ে ব্র্যাকের ইউপিজি সদস্যদের জীবনমানের পরিবর্তন, আর্থসামাজিক অগ্রগতি ও স্বাবলম্বী হয়ে ওঠার গল্প প্রত্যক্ষ করা ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন  উল্লেখ করেন, ইউপিজি কর্মসূচি'র কার্যকর কৌশল ও অভিজ্ঞতা সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে কাজে লাগানো যেতে পারে। টেকসই উন্নয়ন শুধু কোনো একটি প্রতিষ্ঠানের একক প্রচেষ্টায় সম্ভব নয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণই পারে প্রান্তিক মানুষের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা