রাজশাহীর বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI) আড়ানী রেলব্রিজের বাৎসরিক পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (চারঘাট সার্কেল) মোঃ খালেদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক, রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি, আড়ানী রেলব্রিজে দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা KPI ভুক্ত আড়ানী রেলব্রিজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন