সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে,
সোমবার (২নভেম্বর-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মান উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন। এসময়ে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার এবং মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষা অফিসার, কর্মকর্তা, সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন