সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসার দ্বিতীয় শেণির ৩০ জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন মজিদ হাতে দেওয়ার সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুফতি আকতারুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজুর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও বাংলাদেশ খেলাফত মসলিস সিরাজগঞ্জ জেলা শাখার আমীর জনাব মুফতি আব্দুর রউফ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন সাবেক রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিপিএম,সলঙ্গা থানা জামায়াতের আমীর জনাব রাশেদুল ইসলাম শহিদ ।এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সলঙ্গা মাদ্রাসা মসজিদের খতিব জনাব মুফতি নুর উদ্দিন নোমানী, তাড়াশ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আনিছুর রহমান , অত্র প্রতিষ্ঠানের পরিচালক জনাব মাওঃ রফিকুল ইসলাম ও এস.এম.ফারুক হায়দারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন হাতে দেওয়ার সবক দেন ও দেশ,জাতি ও শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যত কামনা করে দোয়া পরিচালনা করেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন