দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে তুলশীপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ বলেন, দ্বীনি শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কুরআন শিক্ষার আলোয় আলোকিত মানুষই পারে সমাজে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করতে। তুলশীপুর হাফেজিয়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়াল বলেন, মাদ্রাসাটি এলাকার সন্তানদের মাঝে ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি উন্নয়নমূলক কাজে এলাকাবাসী ও সুধী সমাজকে সাথে নিয়ে আমরা সর্বদা পাশে থাকব।

অনুষ্ঠানে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক  এস এম সালাউদ্দিন আহামেদ শামীম সরকার এবং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ, মো. রফিকুল ইসলাম, মো. এনামুল হক, মো. নজরুল ইসলাম, বাঘা উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, আড়ানী পৌর মহিলা দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর সারমিন সুলতানা সোনিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক সজল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. তামিম ইকবাল। বাবর আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আনোয়ার উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা