দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে পদ্মায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নাটোরে লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে তামিম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।​নিহত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মোঃ মিঠনের ছেলে।​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, তামিম বিলমাড়িয়া গ্রামে তার খালু মোঃ রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকাল আনুমানিক সাড় ১২টার দিকে সে বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে অন্য বন্ধুদের সাথে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর ঘাট থেকে লাফ দিলে সে স্রোতের টানে পানির নিচে তলিয়ে যায়।​এ সময় ঘাটে উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা ও তার স্বজনরা দ্রুত উদ্ধারে নামেন। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, শিশুর মৃতদেহ বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশঘরে রাখা আছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

লালপুরে পদ্মায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে লালপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে তামিম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।​নিহত তামিম উপজেলার বিরোপাড়া গ্রামের মোঃ মিঠনের ছেলে।​স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, তামিম বিলমাড়িয়া গ্রামে তার খালু মোঃ রহমান বিশ্বাসের বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকাল আনুমানিক সাড় ১২টার দিকে সে বিলমাড়িয়া বাজারের পার্শ্ববর্তী পদ্মা নদীর ঘাটে অন্য বন্ধুদের সাথে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর ঘাট থেকে লাফ দিলে সে স্রোতের টানে পানির নিচে তলিয়ে যায়।​এ সময় ঘাটে উপস্থিত লোকজনের চিৎকারে স্থানীয়রা ও তার স্বজনরা দ্রুত উদ্ধারে নামেন। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, শিশুর মৃতদেহ বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশঘরে রাখা আছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা