দৈনিক আলোকিত সলঙ্গা

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

 পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে খুলনা জেলার রূপসা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 খুলনা জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে মঙ্গলবার ( ১৬ জুন ) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা। 

তিনি এসময় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে আরও সবুজ ও বাসযোগ্য করতে বর্তমান সরকার ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে।

 পরিবেশের উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানান তিনি।পাশাপাশি ব্যক্তিগত, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দিবস বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপনের আহবানও করেন তিনি। 

অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা