জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ বুধবার এক বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত লেখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।’
প্রসঙ্গত, গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এ দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন