দৈনিক আলোকিত সলঙ্গা

বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ নজিব উদ্দিন খান খুররম ও তার সহোদর ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইফতেখার উদ্দিন খান খসরু স্মরণে নরসিংদীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দুই মুক্তিযোদ্ধার নিজ গ্রাম বেলাব উপজেলার হোসেন নগরে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ মাঠে এ স্মরণ সভা করা হয়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশ গঠনে সহোদর দুই বীর মুক্তিযোদ্ধার অবদান ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। পরে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে সম্মুখযুদ্ধে শহীদ হন নজিব উদ্দিন খান খুররম। ঢাকা কলেজের মেধাবী ছাত্র খুররম সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২৪ সালে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ পরিচালনা কমিটির সভাপতি উম্মে হাফসা নাদিয়া।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহানুল হক বাবুল, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকার, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমান্ত লাল পাল, শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য মোঃ মাহফুজুর রহমান খান, শিক্ষানুরাগী মোঃ মজিবুর রহমান লাল মিয়া, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনোয়ার হোসেন আনু'সহ প্রমুখ।

###

মো: খায়রুল ইসলাম

নরসিংদী।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা