দৈনিক আলোকিত সলঙ্গা

বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার

 ১৭/০৪/২৬ খ্রিঃ  নাটোরের বড়াইগ্রাম উপজেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধিন গ্রীড সাব স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে লুটে নেয়া সাড়ে ৩শ'টি ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল। শুক্রবার  দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ রাতে সশস্ত্র ডাকাতদল বড়াইগ্রাম উপজেলায় কাছুটিয়া এলাকায় নির্মাণাধিন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড সাব স্টেশনে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ট্রাক ভর্তি করে পাওয়ার স্টেশনের ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শামিম আহমেদ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বহষ্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও সিরাজগঞ্জ থেকে ট্রাক জব্দ করে নাটোর জেলা পুলিশদের একাধিক টিম। ওইসব স্থান থেকে আটক করা হয় ১৩ ডাকাতকে। আটককৃত ডাকাতরা হচ্ছে রোকন মোল্লা, রাহুল আমিন, তসলিম প্রাং, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মন্টু মোল্লা, বাসেদ মন্ডল, সৈকত, উজ্জল মোড়ল, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, নায়েব আলী ও সাইফুল ইসলাম। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি থেকে সর্ব্বোচ্চ ২০টি পর্যন্ত ডাকাতি, হত্যা, লুটপাটের মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এস আই শামিম বলেন,বাকি মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।

#

আজ তারিখ 

১৭-৪-২০২৬ইং

মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব 

০১৭২৫-৮২১২১৭

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

 ১৭/০৪/২৬ খ্রিঃ  নাটোরের বড়াইগ্রাম উপজেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধিন গ্রীড সাব স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে লুটে নেয়া সাড়ে ৩শ'টি ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল। শুক্রবার  দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ রাতে সশস্ত্র ডাকাতদল বড়াইগ্রাম উপজেলায় কাছুটিয়া এলাকায় নির্মাণাধিন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড সাব স্টেশনে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ট্রাক ভর্তি করে পাওয়ার স্টেশনের ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শামিম আহমেদ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বহষ্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও সিরাজগঞ্জ থেকে ট্রাক জব্দ করে নাটোর জেলা পুলিশদের একাধিক টিম। ওইসব স্থান থেকে আটক করা হয় ১৩ ডাকাতকে। আটককৃত ডাকাতরা হচ্ছে রোকন মোল্লা, রাহুল আমিন, তসলিম প্রাং, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মন্টু মোল্লা, বাসেদ মন্ডল, সৈকত, উজ্জল মোড়ল, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, নায়েব আলী ও সাইফুল ইসলাম। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি থেকে সর্ব্বোচ্চ ২০টি পর্যন্ত ডাকাতি, হত্যা, লুটপাটের মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এস আই শামিম বলেন,বাকি মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।

#

আজ তারিখ 

১৭-৪-২০২৬ইং

মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব 

০১৭২৫-৮২১২১৭

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা