দৈনিক আলোকিত সলঙ্গা

১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লার দেবীদ্বার এলাকায় মহাসড়ক যেন ‘মৃত্যুর মিছিলে’ পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে।

কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন।

দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার দেবীদ্বার এলাকায় মহাসড়ক যেন ‘মৃত্যুর মিছিলে’ পরিণত হয়েছে। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেবীদ্বার এলাকার সড়কটি প্রত্যেকদিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে।

কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন।

দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আন্ডারে এই মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকায় মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা