টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুডাগাছা ইউনিয়নের ধরাটি এলাকায় রাবার বাগান দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন বিরতির পর আবারও ঝড়-বৃষ্টিকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা রাবার বাগানের গাছ কেটে আগুন লাগিয়ে দিয়েছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি রাতের বেলায় ঝড় ও বৃষ্টির সুযোগ নিয়ে বাগানের ভেতরে ঢুকে একটি রাবার গাছ কেটে ফেলা হয়। পরে কাটা গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে প্রমাণ নষ্ট হয়ে যায়। একই সঙ্গে ওই জায়গা নিজেদের বলে দাবি করছেন অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রমেন সাংমার ও শিবলী মাংসাং এর বিরুদ্ধে এই কর্ম কাণ্ডের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আগে থেকেই গাছ কেটে জমি দখলের পায়তারা করার অভিযোগ ছিল বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, রমেন সাংমার ঘরের পাশের একটি রাবার গাছ কেটে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তার ঘরের সংলগ্ন আরেকটি গাছ কেটে সেই জায়গাটিও নিজেদের বলে দাবি করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
জানা যায়, উক্ত পরিবারটি দীর্ঘদিন যাবত বিভিন্ন ভয়ভীতি ও কলাকৌশলের মাধ্যমে সরকারি বনভূমি জবরদখলে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে পরিদর্শন করে দেখতে পান, রাতের আঁধারে রাবার গাছ কেটে নতুন করে দখল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
এদিকে, সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা ও আগুন লাগানোর চিহ্ন দেখতে পান বলে জানা গেছে।
রাবার বাগানের ব্যবস্থাপনা পরিচালক এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে রমেন সাংমা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার দাবি, ঝড়ের কারণে কিছু গাছ ভেঙে পড়ে এবং সেই ভাঙা গাছ স্থানীয় লোকজন ভাগাভাগি করে নিয়ে গেছে।
অপরদিকে, এ ঘটনায় অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। দৈনিক আলোকিত সলঙ্গা সংবাদ মধুপুর টাঙ্গাইল বাংলাদেশ।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন