দৈনিক আলোকিত সলঙ্গা

তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ,ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের শ্যামলী কাউন্টার সংলগ্ন এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের সত্যতা পাওয়ায় কাজী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশার (ভুমি) অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আকাশ। এ সময় মডেল থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত জানায়, অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে জরিমানা অর্থ প্রদান করেন কাজী মাশফিকুর রহমান সাকিব।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

তবে প্রতিষ্ঠানটির পক্ষে শাকিব জানান, গতকাল গ্যাস সিলিন্ডারগুলো আনা হয়। রাত তিনটা পর্যন্ত অনেক দোকানে দোকানে ডেলিভারি করা হয়। মঙ্গলবার দুপুরে তা ডেলিভারি করার কথা ছিল। অবৈধভাবে মজুদ রাখার সুযোগ নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

তেঁতুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ,ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের শ্যামলী কাউন্টার সংলগ্ন এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের সত্যতা পাওয়ায় কাজী ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশার (ভুমি) অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আকাশ। এ সময় মডেল থানার পুলিশের টিম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত জানায়, অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে জরিমানা অর্থ প্রদান করেন কাজী মাশফিকুর রহমান সাকিব।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

তবে প্রতিষ্ঠানটির পক্ষে শাকিব জানান, গতকাল গ্যাস সিলিন্ডারগুলো আনা হয়। রাত তিনটা পর্যন্ত অনেক দোকানে দোকানে ডেলিভারি করা হয়। মঙ্গলবার দুপুরে তা ডেলিভারি করার কথা ছিল। অবৈধভাবে মজুদ রাখার সুযোগ নেই।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা