দৈনিক আলোকিত সলঙ্গা

রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

“দেশী জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে রৌমারী উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পাইকাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: উম্মে হোসনেআরা, এ উপলক্ষে আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, দেশীয় জাতের উন্নয়ন, দুধ–মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণ বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানস্থলে গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তির স্টলও প্রদর্শিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

“দেশী জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী–২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে রৌমারী উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পাইকাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: উম্মে হোসনেআরা, এ উপলক্ষে আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, দেশীয় জাতের উন্নয়ন, দুধ–মাংস–ডিম উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রযুক্তি জ্ঞান সম্প্রসারণ বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানস্থলে গবাদিপশু, হাঁস–মুরগি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তির স্টলও প্রদর্শিত হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা