দৈনিক আলোকিত সলঙ্গা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- আসনে নাম ঘোষণা

সুনামগঞ্জ-১ আনিসুল হক, সুনামগঞ্জ- ৩ আসনে কয়ছর এম আহম্মদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলনের নাম ঘোষণা

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে লড়বেন আনিসুল হক। সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর, শান্তিগঞ্জ) আসনে কয়ছর এম আহম্মদ, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে কলিম উদ্দিন মিলনের নাম ঘোষণা করা হয়। সম্ভাব্য মনোনীত প্রার্থী। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।##

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ

৩/১১/২৫

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- আসনে নাম ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা