জাপাকে ছাড়া নির্বাচন হলে এ সরকার দেশ চালাতে পারবেনা - জাপা মহাসচিব
জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হলে সরকার দেশ চালাতে পারবেনা - মহাসচিব শামিম পাটোয়ারী
মোঃ জুলকার নাঈম -সৈয়দপুর উপজেলা প্রতিনিধি:জাতীয় পার্টির মহাসচিব শামিম হায়াত পাটোয়ারী বলেছেন, আমরা বর্তমানে সংকটমত অবস্থায় আছি। দেশ, জাতি রাজনৈতিক দল সবাই একটি সংকটের মধ্যে পড়ে গেছে৷ ভোট হবেনা কিনা, কবে হবে সংশয়ে আছি। ভোট গঠনমূলক ও সুষ্ঠু হবে কি না , জাতীয় পার্টিকে সুষ্ঠুভাবে ভোট করতে দিবে কিনা কোনটাই এখন সঠিক উত্তর দেওয়ার সময় আসেনি। তবে জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হলে এ সরকার দেশ চালাতে পারবেনা।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ড্রিম প্লাস কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামিম হায়াত বলেন, আজকে জাতীয় পার্টিকে ছাড়া সংস্থার করার চেষ্টা করে সংস্কার দলগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে । বর্তমান সরকার ও ঐক্যমত কমিশন দেশকে ঐক্য না করে তিন ভাগ ভাগ করেছে। একভাগ হ্যা একভাগে না আরেকভাগ বঞ্চিতদের। ২০০৮ সালে নির্বাচনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ফলাফল যোগ করা হয় তাহলে বুঝা যাবে ছাপ্পান্ন পার্সেন ভোট দুইদল পেয়েছে। এখন যদি আমাদের বাদ দিয়ে সংস্কার করেন তাহলে এটা সংস্কার হবেনা তবে কিছু অংশের সংস্কার হবে। বিগত সময়ে জাতীয় পার্টি বাধ্য হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে তবে দলটিকে টিকিয়ে রেখেছে।
তিনি আরও বলেন, গনঅভ্যুত্থানে জাতীয় পার্টি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলো রংপুরে আমাদের দুই জন নেতা মারা গেছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছি। আন্দোলনে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে। তবে গনঅভ্যুত্থানের পরে কিছুদল মনে করলো জাতীয় পার্টি থাকলে তারা রাজনৈতিক সুবিধা হাসিল করতে পারবে না। এখন নতুন দল হয়েছে সরকারি সুযোগ সুবিধা পেয়েছে। তারা সার্কিট হাউজ ব্যবহার করেছে গাড়ী ব্যবহার করেছে।
শামিম পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,
আপনারা সাংগঠনিকভাবে সক্রিয় থাকবেন। কি করলে আমরা সকলে ঐক্য থাকবো বলিয়ান হবো সেটা করতে হবে। আপনাদের অঙ্গসংগঠনগুলো গঠন করতে হবে কাজ করতে হবে ৷ তাহলে আমরা যেকোন পরিস্থিতিতে ভালো ফলাফল করবো পাশাপাশি আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। দেশকে খাতের কিনারে নিয়ে যাওয়া হচ্ছে একটা টোকা মারলে দেশ পড়ে যাবে। দেশ পরে গেলে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই অর্থনীতি দারপ্রান্তে পৌঁছে গেছে।
এসময়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ###

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন