দৈনিক আলোকিত সলঙ্গা

সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

:মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিস্ত্রীপাড়া মোড়, গোলাহাট, পাঁচমাথা মোড় ও বাস টার্মিনাল এলাকায় পথসভায় পরিণত হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি—এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে।” তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম রেজা, মামুন ওর রশিদ মামুন, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার,ফিরোজ আলম,নুর আলম ভরসা,লিপ্টন সরকার,

প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।

সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য—মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

সৈয়দপুরে হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

:মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিস্ত্রীপাড়া মোড়, গোলাহাট, পাঁচমাথা মোড় ও বাস টার্মিনাল এলাকায় পথসভায় পরিণত হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি—এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে।” তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম রেজা, মামুন ওর রশিদ মামুন, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার,ফিরোজ আলম,নুর আলম ভরসা,লিপ্টন সরকার,

প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।

সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য—মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা