দৈনিক আলোকিত সলঙ্গা

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন -জেলা প্রশাসক মুফিদুল আলম

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক গফরগাঁও থানা, ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারির সংস্কার কাজ, উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি অভ্যন্তরীণ রাস্তা, এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে তা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারক করা হচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থই প্রশাসনের কেন্দ্রবিন্দু।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে আরও গতি আসবে এবং চলমান উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৪ জুলাই ২০২৬

গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন -জেলা প্রশাসক মুফিদুল আলম

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম গফরগাঁও উপজেলার বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি দপ্তরসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ, নথিপত্র পর্যালোচনা এবং কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।দিনব্যাপী পরিদর্শনকালে জেলা প্রশাসক গফরগাঁও থানা, ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভারইল কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি উপজেলা ভূমি অফিসের পুরাতন রাজকাচারির সংস্কার কাজ, উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুটি অভ্যন্তরীণ রাস্তা, এবং উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী পুকুরঘাটের টাইলসকরণ ও বেঞ্চ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি এবং জনগণের কাছে তা আরও সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারক করা হচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনস্বার্থই প্রশাসনের কেন্দ্রবিন্দু।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের এই পরিদর্শনের মাধ্যমে উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে আরও গতি আসবে এবং চলমান উন্নয়নকাজগুলো দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা: খান সেলিম রহমান - প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টা: আওরঙ্গজেব কামাল- সভাপতি ঢাকা প্রেসক্লাব উপদেষ্টা : মোঃ মাহিদুল হাসান সরকার সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব
নির্বাহী সম্পাদক: এম.এ আরিফ চৌধুরী স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকা ও স্থায়ী সদস্য: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব প্রধান সম্পাদক: ডেইলি ঢাকা মেইল
সম্পাদক ও প্রকাশক:
মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
Email dailyalokitosolanga@gmail.com মোবাইল নম্বর ০১৭১১৪৫৪০১৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা