দৈনিক আলোকিত সলঙ্গা

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা রাজনীতির নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার হুসিয়ারি দেয়া হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বিএনপি নেতা মোড়ল আক্তারুজ্জামান, সাবেরা সুলতানা তুলি প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা সার্বিকভাবে শান্ত থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে কেউ বা কোন গোষ্ঠী আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হলে সম্মিলিতভাবে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুসিয়ারি দেয়া হয়। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগীতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা রাজনীতির নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার হুসিয়ারি দেয়া হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বিএনপি নেতা মোড়ল আক্তারুজ্জামান, সাবেরা সুলতানা তুলি প্রমুখ। সভায় উপজেলার আইনশৃঙ্খলা সার্বিকভাবে শান্ত থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে কেউ বা কোন গোষ্ঠী আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হলে সম্মিলিতভাবে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুসিয়ারি দেয়া হয়। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগীতা কামনা করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা