দৈনিক আলোকিত সলঙ্গা

উত্তরা এক্সপ্রেস’ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ​"

, দীর্ঘদিন ধরে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচলকারী জনপ্রিয় ট্রেন ‘৩১/৩২ উত্তরা এক্সপ্রেস’ বন্ধ থাকায় চরম যাতায়াত ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। ২০২৩ সালের ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে ট্রেনটি সাময়িকভাবে বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ট্রেনটি পুনরায় চালু না হওয়ায় এই রুটের নিয়মিত যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।​রেলওয়ে সূত্রে জানা গেছে, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৪টায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে ভবানীপুর, ডাঙ্গাপাড়া, বাগজানা, জামালগঞ্জ, জাফরপুর, তিলকপুর, হেলালিয়াহাট, রাণীনগর, সাহাগোলা, আত্রাই (আহসানগঞ্জ), বীরকুৎসা, মাধনগর, নলডাঙ্গার হাট, বাসুদেবপুর, ইয়াছিনপুর, মালঞ্চি, আড়ানী ও সরদহ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে রাজশাহীতে পৌঁছাত। পুনরায় দুপুর পৌনে ১২টায় রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যেত।​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, শিক্ষার্থী এবং চিকিৎসাপ্রার্থী নিম্ন আয়ের মানুষের জন্য এই লোকাল ও মেইল ট্রেনটি ছিল সবচেয়ে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য বাহন। ট্রেনটি বন্ধ থাকায় একদিকে যেমন এই রুটের অন্যান্য আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া।​ভুক্তভোগী যাত্রীরা জানান, আগে বীরকুৎসা স্টেশন থেকে নাটোরে ট্রেনে যাওয়া-আসায় খরচ হতো মাত্র ৩০ টাকা। কিন্তু উত্তরা এক্সপ্রেস বন্ধ থাকায় এখন সিএনজিচালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনে যাতায়াত করতে খরচ হচ্ছে ১২০ টাকা। স্বল্প আয়ের মানুষের পক্ষে প্রতিদিন এই চার গুণ বাড়তি খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে।​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নিয়মিত যাত্রী ও ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করেই একসময় এই ট্রেনটি চালু ছিল। এখন ট্রেনটি বন্ধ থাকায় আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। রেলওয়ে কর্তৃপক্ষের উচিত সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে দ্রুত ‘উত্তরা এক্সপ্রেস’ পুনরায় চালু করা।”​এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত ট্রেনটি পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উত্তরা এক্সপ্রেস’ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ​"

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা