দৈনিক আলোকিত সলঙ্গা

পাঠকের ভালোবাসায় আলোকিত হোক পথচলা, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকুক দৈনিক আলোকিত সলঙ্গা।

সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এবং সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার এক সাহসী কণ্ঠস্বর।

একটি পত্রিকার প্রকৃত সার্থকতা তার পাঠকের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের মধ্যেই নিহিত।

সময়ের পথপরিক্রমায় পাঠকের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে দৈনিক আলোকিত সলঙ্গা পত্রিকা দুই বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করছে।

এই আনন্দঘন ও গৌরবময় ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকী পত্রিকাটির সঙ্গে সম্পৃক্ত সকল উপদেষ্টা, সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ভাই-বোনসহ প্রকাশনা কার্যক্রমের সঙ্গে জড়িত প্রত্যেককে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।

একই সঙ্গে পত্রিকাটির অসংখ্য পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও রইল প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি বিশ্বাস করি, একটি সংবাদপত্রের সবচেয়ে বড় অর্জন শুধু তার প্রকাশনার ধারাবাহিকতা কিংবা পরিচিতি নয়; বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং পাঠকের বিশ্বাসের মর্যাদা রক্ষা করা।

দৈনিক আলোকিত সলঙ্গা সেই পথচলায় পাঠকের ভালোবাসা ও আস্থা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রা আরও সমৃদ্ধ, গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক—এটাই আমার আন্তরিক প্রত্যাশা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমার প্রত্যাশা, দৈনিক আলোকিত সলঙ্গা অতীতের মতো আগামীতেও নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকবে।

অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সাহসী কলম অব্যাহত রাখবে।

সমাজের অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কথা তুলে ধরে জনমানুষের মুখপাত্র হিসেবে নিজের দায়িত্ব পালন করবে।

মনে রাখতে হবে, একটি পত্রিকার শক্তি তার ছাপার অক্ষরে নয়, তার সত্য প্রকাশের সাহসে; তার সার্থকতা প্রচারের পরিধিতে নয়, মানুষের হৃদয়ে অর্জিত বিশ্বাসে। সেই বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই দৈনিক আলোকিত সলঙ্গা বহুদূর এগিয়ে যাক।

পরিশেষে, দৈনিক আলোকিত সলঙ্গা পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। 

পত্রিকাটির প্রতিটি সংখ্যা হয়ে উঠুক সত্যের আলোকবর্তিকা, প্রতিটি সংবাদ হোক মানুষের কল্যাণের প্রত্যয় এবং প্রতিটি পদক্ষেপ হোক ন্যায় ও মানবতার পক্ষে।

পাঠকের ভালোবাসায় বেঁচে থাকুক, সত্যের সাহসে এগিয়ে চলুক এবং যুগের পর যুগ মানুষের হৃদয়ে জায়গা করে নিক দৈনিক আলোকিত সলঙ্গা।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী।

শুভ হোক আগামীর প্রতিটি পথচলা।

মোঃ মাহিদুল হাসান সরকার

সাধারণ সম্পাদক

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)

কেন্দ্রীয় কমিটি।

সিনিয়র সহ-সম্পাদক

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।

উপদেষ্টা

দৈনিক আলোকিত সলঙ্গা পত্রিকা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পাঠকের ভালোবাসায় আলোকিত হোক পথচলা, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকুক দৈনিক আলোকিত সলঙ্গা।

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা