দৈনিক আলোকিত সলঙ্গা

ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি : হাসপাতালে রোগীর সেবা ব্যহৃত

পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা ব্যবস্থা ব্যহৃত হচ্ছেন।খোঁজ-খবর নিয়ে জানা গেছে, শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী নারী-পুরুষও এ রোগে আক্রান্ত হচ্ছেন এ রোগে।ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি  থাকায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন জ্বর ও বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটছেন রোগীরা। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত অক্টোবর-'২৬ মাসে হাম আক্রান্ত হয়ে হাসপাতালের  ইনডোরে ৭জন ভর্তি হয়েছিলেন।পক্ষান্তরে  চলতি নভেম্বর-'২৬ মাসের প্রথম ১৫ দিনেই হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১ জন।বাস্তবতার আলোকে পরিলক্ষিত হচ্ছে,অক্টোবর-'২৬মাসের তুলনায় নভেম্বরের প্রথমার্ধেই আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪ জন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে হাম আক্রান্ত ৭ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন বয়স্ক পুরুষ ও ৩ জন নারী ছিলেন।

অপর দিকে  নভেম্বর-'২৬ গত ১৫ দিনে আক্রান্ত ১১ জনের মধ্যে ৩ জন শিশু, ৪ জন বয়স্ক পুরুষ ও ৪ জন নারী রয়েছেন। এ তথ্যে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও হাম সংক্রমণের চিত্র উঠে এসেছে।দেশব্যাপি আলোচিত হাম সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধি পেয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,অক্টোবর-'২৬ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন ৩৭ জন।চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৪ জন। ফলে সংশ্লিষ্ট তথ্যে উঠে এসেছে, গত দেড় মাসে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক রোগী।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। জ্বর, শরীরে লালচে র‌্যাশ, মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। রোগীর চাপ বাড়তে থাকায় সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাব্বির খান(আর এম ও) বলেন, হাম ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জ্বর, শরীরে র‌্যাশ, মাথাব্যথা কিংবা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের অসুস্থতার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। জ্বর বা শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি। মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আক্রান্ত রোগীদের অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শও দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি : হাসপাতালে রোগীর সেবা ব্যহৃত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা