পাবনার ভাঙ্গুড়ায় আদালতের রায় অগ্রাহ্য করে পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানাপ্রাচীর নির্মাণ এবং বাধা দিতে গেলে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সারুটিয়া গ্রামের রাফিন সরকার (২৭),হাবিবুর রহমান (২৬) এবং আলামিন হোসেন (২১)'র মধ্যে ৩৪ শতাংশ পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
ভূক্তভোগিরা জানান,পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি খাজনা-খারিজ পরিশোধ করে ভোগদখল করে আসছেন।প্রতিপক্ষ গং জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।অভিযুক্ত হাবিবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে তাদের পৈতৃিক সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে রাফিন সরকারের বাবা আদালতে একটি মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই ও কাগজপত্র পর্যালোচনা শেষে আদালত তাঁদের পক্ষে রায় দেন। তবে আদালতের রায় পাওয়ার পরও অভিযুক্তরা তা অমান্য করে জমিটি দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন।
ঘটনার সূ্ত্রে জানা গেছে,গত ৮ নভেম্বর'২৬ বিকেল প্রায় ৩টার দিকে অভিযুক্তরা বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা করেন। এতে ভূক্তভোগি বাধা দিতে গেলে তাঁরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন।এবং জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ অবস্থায় অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে ভাঙ্গুড়া থানার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।"

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন